৮০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

ঢাকার সাভারের আশুলিয়া থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ ওয়াসিম আকরাম (২৯) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)। শনিবার (২৬ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার নয়ারহাট এলাকার শাহজালাল হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম আকরাম ধামরাইয়ের সাওরাইল গ্রামের আব্দুল খালেক এর ছেলে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।

এব্যাপারে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর উপ-পরিদর্শক কাওসার সুলতান জানান, গোপনসূত্রে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ শনিবার বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আশুলিয়ার নয়ারহাট এলাকায় হোটেল শাহজালাল এর সামনে থেকে ৮০০ পিস ইয়াবা সহ মোঃ ওয়াসিম আকরাম কে আটক করতে সক্ষম হই। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ধামরাই থানায় তার বিরুদ্ধে এসংক্রান্ত ৩টি মামলা রয়েছে।

আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ওয়াসিম এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির এই উপ-পরিদর্শক।

ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, মাদকের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতিতে চলমান অভিযানের অংশ হিসেবে আজকের এই সফল অভিযান। ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের সঠিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে ডিবি (উত্তর) অভিযান অব্যহত রাখবে বলেও জানান ডিবির এই চৌকস পুলিশ পরিদর্শক।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর