লোহাগাড়া সংবাদদাতা (চট্টগ্রাম): “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ। র্যালিটি থানা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা বটতলী মোটর স্টেশন এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা চত্বরে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ ও লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা।
এ সময় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদ, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী। দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক, মিয়া মুহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজের সঞ্চালনায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, থানা পুলিশের সকল সদস্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, জনপ্রিতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বার্তাবাজার/ডব্লিওএস