করটিয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

প্রাকৃতিক দূর্যোগকে উপেক্ষা করে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ এমপিও ভূক্ত করায় শনিবার (২৬ শে অক্টোবর) সকালে র‌্যালি ও আনন্দ মিছিলের আয়োজন করে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

র‌্যালিটি আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজ থেকে বের হয়ে করটিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে সমবেত হয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আনছারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, করটিয়া ইউনিয়নের চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী মজনু, মুুক্তিযোদ্ধা জেলা কমান্ডার সোলাইমান, শিক্ষক জাহাঙ্গীর হোসেন, বজলুর রহমান, আনিছুর রহমান, মাসুদা সুলতানা, শামিমা আক্তার, জেলা তাঁতীলীগের (একাংশের) সাধারণ সম্পাদক কামরুজ্জামান রিপন, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, আওয়ামীলীগ নেতা শাহ্ শফিউল আজম বাতেন, শহর আওয়ামীলীগের সদস্য লোকমান আনছারী, সদর থানার যুবলীগের যুগ্ম সম্পাদক মো. আরজু মিয়া, জেলা ছাত্র সমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক কাউছার রেজভী রিপন, করটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামুল, করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি যুগ্ম সম্পাদক ইব্রাহীম আনছারী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, আবেদা খানম গার্লস হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ খলিলুর রহমান, করটিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর সিকদার প্রমুখ।

প্রধান অতিথীর বক্তব্যে শাহজাহান আনছারী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা অনুরাগী। এ সরকার শিক্ষার মান বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

র‌্যালিতে করটিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর