“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কমিউনিটি পুলিশিং উদযাপিত হয়েছে।ঘাটাইল থানা, কর্তৃক আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালী ঘাটাইল থানা প্রাঙ্গন থেকে বের হয়ে ঘাটাইল কলেজ মোড় ও ঘাটাইল হাসপাতাল মোড় প্রদক্ষিন শেষে পুনরায় ঘাটাইল থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহন করেন,টাঙ্গাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল ইসলাম ,পৌর মেয়র মোঃ শহীদুজ্জামান খান , ঘাটাইল উপজেলার সকল ইউ.পি চেয়ারম্যান, ঘাটাইল উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি-সাধারন সম্পাদক, ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি-সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা, শিক্ষক, ছাত্র-ছাত্রী, ঘাটাইল থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্য, গ্রাম পুলিশের সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যগণ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/ডব্লিওএস