“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই ¯োগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার সকালে সরিষাবাড়ী থানার আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। র্যালি শেষে উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমানের সভাপতিত্তে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আজমত আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, ওসি (তদন্ত) জোয়াহের আযম খান, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, সাতপোয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন প্রমুখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন ও বির্তক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বার্তাবাজার/ডব্লিওএস