বড় দুর্নীতিবাজদের রক্ষা করছে সরকার: অলি আহমেদ

বড় দুর্নীতিবাজদের রক্ষার জন্য সরকারের চলমান অভিযান বলে মন্তব্য করেছেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
শনিবার, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে আয়োজিত সংগঠনটির ১৩ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন অলি আহমেদ।

সভায় বক্তারা অভিযোগ করেন, দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। তারা দাবি করেন, দুর্নীতির সম্পদ সরকারকে বাজেয়াপ্ত করতে হবে। একইসাথে সরকারের অনুগত দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারিদের চিহ্নিত করার আহবান জানান তারা।

সভায় অলি আহমেদ বলেন, সরকার দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। নিজের দলের দুর্নীতিবাজদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সরকার স্পষ্টভাবে বলছে না। তিনি দুদক এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বলেন, দুদক নীরব ভুমিকা পালন করছে। নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করেনি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর