”বন্ধন” দিলো ১৮ গরীব মেধাবী শিক্ষার্থীর শিক্ষাবৃত্তি

ঝিনাইদহ কালীগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ১৮ গরীব মেধাবী শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি। শনিবার দুপুর ২ টার দিকে কোলা হাইস্কুলের সভাকক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ”বন্ধন” এ শিক্ষাবৃত্তি প্রদান করে।

কোলা আঞ্চলিক ৬ টি মাধ্যমিক বিদ্যালয় কোলা, গাজীরহাট, রামচন্দ্রপুর স্কুল, বেথুলী, বাসুদেবপুর ও গোপালপুর, প্রতিটি বিদ্যালয় হতে ৩ জন করে মোট ১৮ জন গরীব মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে ২ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।

এ উপলক্ষে কোলা হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি মোদাচ্ছের হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বন্ধনের সহসভাপতি রুপালী ব্যাংকের খুলনা বিভাগীয় ডিজিএম জাকির ইবনে বোরাক, কার্যকরী সদস্য শহীদুজ্জামান সানু, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব জোয়ার্দার, তরিকুল ইসলাম বাশি, টনি, কামরুজ্জামান, শিক্ষার্থী রুবাই, সুমাইয়া প্রমূখ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর