পুলিশ এখন আগের মত নেই। মানুষ ও পুলিশের মাঝে দূরত্ব আগের চেয়ে অনেক কম ও জনগণের সেবায় পুলিশ নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমান।
শনিবার (২৬ অক্টোবর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএমপি কমিশনার এসব কথা বলেন।
তিনি বলেছেন, আগে মানুষ ভয়ে হোক বা সংকোচে হোক ঘুষ, ভয়, দুর্নীতি, অভাব, অনাস্থা সহ নানান কারণে আগে মানুষ পুলিশের নিকট সাহায্য সহযোগিতা চাইতে অনিহাবোধ করতো, পুলিশের কাছে অন্যায় অবিচারের বিরুদ্ধে অভিযোগ করতোনা। কিন্তু বর্তমানে পুলিশের সাহায্যকারি মন মানসিকতা ও বিনম্র আচার আচরণে উদ্বুদ্ধ হয়ে মানুষ পুলিশের উপর যথেষ্ট আস্থাশীল। এখনকার পুলিশ জনগণের হাল অবস্থা জানতে জনগণের দ্বারেদ্বারে গিয়ে খোঁজখবর রাখে।

তিনি আরো বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তুলতে আমি বিশেষভাবে প্রতিটি থানার ওসিদের নির্দেষ দিযেছি যেন তাদের থানার আওতাধীন প্রতিটি মসজিদে জুমার খুৎবায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন। প্রতিটি এলাকার জনসাধারণের সাথে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিয়ে আলাপ আলেচনা করেন। তাঁদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন। এজন্য ‘হ্যালো ওসি’ নামে একটি সাহায্যকারি সিস্টেমও চালু করেছি।
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ঘোর বিরোধিতা করে তিনি বলেন, একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী কখনো কোন সমাজের জন্য কল্যান বয়ে আনতে পারেনা। এজন্য আপনাতের নিকট অনুরোধ কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাতক কারবারিদের জনপ্রতিনিধি বানাবেননা, তাদের ভয় পাবেননা।’
শুধু সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে কোন কথা নেই। পুলিশেও অনেক দুর্নীতিবাজ লোক থাকে। যারা মন্দ তাদের পরিহার করে ভালো পুলিশের সাহায্য নিন এবং মন্দদের চিনতে আমাতের সহযোগিতা করুন। আমরা চাইনা পুলিশের মধ্যে কোন দুর্বৃত্ত লুকিয়ে থাকুক।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখা এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত আইজি মোহাম্মদ ইকবাল বাহার।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল বাহার বলেন, দেশের সরকার এখন অন্যায় অনিয়মের বিরুদ্ধে যথেষ্ট সোচ্চার। প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান চালু করার মধ্য দিয়ে দেশ আরো পরিষ্কার পরিচ্ছন্ন হতে চলেছে।
প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে ইকবাল বাহার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দশের স্বার্থে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এতে কোন রাজনৈতিক বা সরকার দলীয় নেতা কর্মী বলে কোন ভেদাভেদ নেই। তাই কেহ যদি মনে করেন অন্যায় অপরাধ করে রাজনৈতিক ছত্রছায়ায় বেঁচে যাবেন। তাহলে তারা ভুল ভাবছেন। যারা এমন ভাবেন তাতের নিকট বিনীত নিবেদন হয়ত ভালো হয়ে যান। নয়ত দেশ ছেড়ে অন্যত্র চলে যান।
নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার সভাপতি আজাদী সম্পাদক এম এ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বর্তমান সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা এস এম আবু তৈয়ব, চসিক কাউন্সিলর আনজুমান আরা আনজু, কমিউনিটি পুলিশিং চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব অহীদ সিরাজ স্বপন সহ প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস