শৈলকুপা উপজেলা চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শিকদার মোশাররফ হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে মাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়।

শৈলকুপার হাকিমপুর ইউনিয়নবাসীর তত্তাবধায়নে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু এ টুর্নামেন্টের আয়োজন করেন। ফাইনাল খেলায় ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য আব্দুল হাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা থানার ওসি বজলুর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি শামীম হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ্বাস, সাধারণ সম্পাদক শাওন শিকদার ও শৈলকুপা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ প্রমুখ ।

ফাইনাল খেলায় যশোর একাদশ ও খুলনা একাদশ অংশ নেয়। নির্ধারিত সময়ে এ খেলায় খুলনা একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়। এ টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। এ ফাইনাল খেলায় উভয় টিমে নাইজেরিয়ান খেলোয়াড়রা অংশগ্রহন করায় খেলা দেখতে আশপাশ এলাকা থেকে আগত হাজার হাজার দর্শকের উপচে পড়া ভীড় দেখা যায়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর