সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী সন্ত্রাসমুক্ত দেশ গড়ি, পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা অনুষ্টিত হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকায় সিরাজদিখান থানা আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালি থানা হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে থানা প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরিদ উদ্দিন , প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল হাসান,বিশেষ অতিথি উপজেলা কমিনিউটি পুলিশিং কমিটির সিরাজদিখান শাখার সভাপতি ও মুক্তিযোদ্ধা কমান্ডার আ: মতিন হাওলাদার,বিকল্পধারা সিরাজদিখান থানার সভাপতি এটিএম রুহুল আমিন হাওলাদার,লতব্দী ইউপি সাবেক চেয়ারম্যান হাফেজ ফজলুল হকসহ বিভিন্ন ইউপির চেয়ারম্যান , এছাড়া ও ছিলেন সিরাজদিখান থানা উপ-পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক হাওলাদার, উপ-পরিদর্শক (অপারেশন) কাজী রমজানুল হক, কমিনিউটি পুলিশিং এর বিভিন্ন ওয়ার্ডের সদস্যগন, সুশীল সমাজ ও সাংবাদিকগ উপস্থিত ছিলেন । কেককাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর