যশোর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ইয়াবা ও মদসহ আটক-৩

যশোর শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট,আট বোতল বাংলা মদ ও একটি বাইসাইকেলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।শনিবার (২৬ শে অক্টোবর) সকালে গোগা বিওপি’র টহল দল পৃথক অভিযানে শার্শা থানার গোগা সীমান্ত থেকে তাদেরকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন কেষ্টপুর গ্রামের রমজান ঢালীর ছেলে আইয়ুব আলী (৩৮) ও শার্শা থানাধীন রুদ্রপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে জিয়ারুল ইসলাম (৩৫)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গোগা বিওপির একটি টহল দল গোগা কলেজের পাশের একটি আম বাগানের মধ্য হতে আট বোতল ভারতীয় বাংলা মদসহ আইয়ুবকে আটক করে। অপরদিকে একই বিওপির অন্য একটি টহল দল গোগার একটি ইট ভাটার সামনে থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেলসহ জিয়ারুলকে আটক করে।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর