প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিন্ন কর্মসূচী নিয়েছে ত্রিশাল উপজেলা যুবলীগ

আগামী ১১ই নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচীর উদ্যোগ নিয়েছে ত্রিশাল উপজেলা যুবলীগ।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ত্রিশালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় এ উদ্যোগ নেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহসভাপতি মোখলেছুর রহমান,পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটন, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল প্রমুখ।

সভায় আগামী ১১ই নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ব্যাপক কর্মসুচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে র‌্যালী, আলোচনা সভা ও প্রতি ইউনিয়ন ও পৌরসভায় বর্তমান সরকারের উন্নয়ন কর্মসুচীগুলো নিয়ে প্রামান্য চিত্র,ওয়ার্ড পর্যায়ে যুবলীগের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মাদক,জঙ্গী,সন্ত্রাস বিরোধী সচেতনতা তৈরীর জন্য জনসচেতনতা সৃষ্টি করা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর