ঝিনাইদহে চাঁদার দাবীতে হামলা

ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমঃ অরুন কুমার ঘোষের বাড়িতে চাঁদার দাবীতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে । এঘটনায় অরুন কুমার ঘোষ বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ২৪ শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় হামদহ ঘোষ পাড়ার মৃত নিতাই চন্দ্র ঘোষের ছেলে কার্তিক চন্দ্র ঘোষ ও বিধান চন্দ্র ঘোষের নেতৃত্বে ১২/১৪ জনের একটি দল রামদা, গাছিদা, ছোরা, মাছ কাটা বটি, লোহার রড নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এই সময়ে আমার ছোট্ট ভাই বরুনের নাম ধরে অশ্রাব্য ভাষায় গালাগালি করে। আমি গালাগালি করতে নিষেধ করলে তারা আমার বাড়ি ঘিরে ফেলে আমাকে লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেয়। এই সময়ে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে না দিলে খুন করার হুমকি দেয়। ভাই বরুনকে মারধর শুরু করে তখন আমি বাধ্য হয়ে ঘরে থাকা ৫০ হাজার টাকা দিয়ে দেই। এই সময়ে তারা ঘরের আসবার পত্র ভাংচুর করে ও বাড়ির গেট ভাঙ্গিয়া ফেলে। আমাদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির আশেপাশের লোক জন ছুটিয়া আসিলে তাহারা চলিয়া যায়।

এই ঘটনায় ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রফতার করে উপযুক্ত শাস্তি দাবী করেছে ঝিনাইদহ জেলা ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। সেই সাথে তার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা প্রদানের জন্য স্থানীয় প্রশাসনকে আহবান জানিয়েছেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর