সাতক্ষীরা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসিফ ইকবাল হীরক (৩৮) স্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি—রাজেউন)। শনিবার বিকাল সাড়ে ৩ টায় শহরের সুলতানপুরস্থ নিজ বাসভবন তিনি ইন্তেকাল করেন।
হীরক জেলা আওয়ামীলীগের প্রয়াত সিনিয়র সহ-সভাপতি শেখ আবু নাসিম ময়নার একমাত্র সন্তান এবং বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক পরিচালক ও বিশিষ্ট নাট্যকার ফাল্গুনি হামিদের বোনের ছেলে। ব্যক্তি জীবন আসিফ ইকবাল হীরক এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
এদিকে তার মৃত্যুর খবর শুনে সেখানে ছুটে আসেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক স্বাস্থ্য মন্ত্রী এমপি ডা আফম রুহুল হক, এমপি মীর মোস্তাক আহমেদ রবি, সাবেক এমপি ফজলুল হকসহ জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ। অন্যদিকে তার মৃত্যুতে সাতক্ষীরার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতাদের মধ্যে
রাজনৈতিক নেতৃবৃন্দরা হলেন,
সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,
সাংবাদিক নেতৃবৃন্দরা হলেন,
সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও বার্তা বাজার ), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (সাপ্তাহিক দখিনার দূত), সহ-সভাপতি মুক্তিযোদ্বা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃআবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন ), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা),
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা হলেন,
নলকুড়া নাট্যগোষ্ঠির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন, নলকুড়া মিউজিক্যাল একাডেমির পরিচালক মো. আব্দুল মতিন, নলকুড়া তরুন সংঘের সভাপতি সাংবাদিক শেখ আমিনুর হোসেন, সাধারণ সম্পাদক মীর কাইয়ুম আলী পিন্টু, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, কদমতলা বাজার কমিটি’র সভাপতি মো. আব্দুল মান্নান, কদমতলা একতা সংঘের সভাপতি শেখ সদরুল হাসান, সাধারণ সম্পাদক শেখ শাহাজাহান আলী, ১৩নং লাবসা ইউনিয়ন আওয়ামী লীগ’র সভাপতি এড. মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা এড. তামিম আহম্মেদ সোহাগ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব লিমু, ১৩নং লাবসা ইউপি সদস্য ও সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বাবু, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ১৩নং লাবসা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রিজভী আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
বার্তাবাজার/ডব্লিওএস