আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিবসটি উপলক্ষে আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে সকাল সাড়ে ১০ টার দিকে থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন,পৌর মেয়র সাইফুর রহমান (সাইফার),আলফাডাঙ্গা সরকারি কলেজের অফিসার ইনচার্জ মনিরুল হক শিকদার,পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ, যুদ্ধকালীন থানা কমান্ডার শাহ এ কে এম হাফিজ উদ্দিন আল কাদরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও. কুতুব উদ্দিন ফরিদী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস,উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার তামিম আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী,রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও কমিউনিটি পুলিশের সদস্যরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর