নোয়াখালীতে অবৈধ সিএনজি ফিলিং স্টেশন উচ্ছেদ ও জরিমানা

নোয়াখালী সদর উপজেলার অবৈধ সিএনজি ফিলিং স্টেশনে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদেরে পাশাপাশি জরিমানা ও অনাদায়ে ১ মাসের জেল দেওয়া হয়।

শনিবার দুপুরে উপজেলার হানিফ রোডের দক্ষিণে রাস্তার পাশে সম্পুর্ণ অবৈধ ও বিপদজনকভাবে পরিচালিত সিএনজি ফিলিং স্টেশন এর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মাদ জাকারিয়া।

উল্লেখ্য এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। আদালতকে সহায়তা প্রদান করেন বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ ও জেলা আনসার বাহিনী।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর