চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং দিবস পালিত

চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশং দিবস উপলক্ষে র‌্যালী ও রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২৬অক্টোবর) এ কর্মসূচি পালন করা হয়।

জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে বড়বাজার সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে সদর থানা চত্বরে রক্তদান কর্মসূচি পালন করা হয়।

কমিউনিটি পুলিশং দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সোলাইমান হক জোয়ার্দ্দার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুল রহমান চৌধুরী জিপু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পুলিশের সদস্যরা।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর