ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নৃত্য বিষয়ক কর্মশালা শুরু হয়েছে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান,শাপলা ফোরামের সভাপতি রেজওয়ানুল ইসলাম প্রমুখ।
এছাড়া উক্ত কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার নৃত্যশিল্পী সোমাগিরি।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির উদ্যোগে ২৬শে অক্টোবর থেকে ৩০শে অক্টোবর ৪ দিন ব্যাপী এ কর্মশালা চলবে।
আয়োজক সূত্রে জানা যায়, নিবন্ধনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে বাছাইয়ের মাধ্যমে ৪০ জনকে চূড়ান্ত করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি