চট্টগ্রামে ভোর রাতে আগুনে পুড়ে গেছে একটি জুতার কারখানা। অগ্নিকাণ্ডে কোন হতাহতের ঘটনা না ঘটলেও হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি।
শনিবার ভোরে কর্ণফুলী নদীর নিকটবর্তী এলাকা অভয়মিত্র ঘাট এলাকায় অবস্থিত একটি জুতার কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস জানায়। অগ্নিকান্ডের কবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী বলেন, ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সাড়ে ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। আগুন লাগার কারণ কি তা এখন নির্দিষ্ট করে বলতে পারছিনা। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য তদন্ত চলছে। তদন্তে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার পর তা গণমাধ্যমে প্রকাশ করা হবে।
বার্তাবাজার/কে.জে.পি