শেরপুরে ১১ জন জুয়ারু আটক

বগুড়ার শেরপুরে থানা পুলিশ আমিনপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫ অক্টোবর শুক্রবার রাতে জুয়া খেলার সময় ১১ জন জুয়ারু কে আটক করেছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত হারেছ আলীর ছেলে আবুল কালামের বাড়ির পরিত্যাক্ত ঘরে প্রতিদিন টাকার বিনিময়ে আটককৃতরা তাস দিয়ে জুয়া খেলে আসছিল।

গোপন সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশের এসআই পুতুল মোহন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে গত ২৫ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে অভিযান চালিয়ে ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে সোলায়মান(৪৫), মৃত সমশের আলীর ছেলে আব্দুল খালেক(৫৮), আমিনপুর গুচ্ছগ্রামের মৃত শুকুর আলীর ছেলে দেলোয়ার(৪০), নন্দতেঘড়ী গ্রামের দুদু মিয়ার ছেলে হায়দার আলী হাদি(৩৫), জামনগর গ্রামের মৃত রমজানের ছেলে আবু বকর (৩৪), কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা(২৫), কেল্লা গ্রামের মৃত ইসমাইলের ছেলে সাহেব আলী(৪০), মৃত রইচ উদ্দিনের ছেলে মাসুদ রানা(৫০), হাপুনিয়া গ্রামের মান্নানের ছেলে বিদ্যুত হোসেন(৩২), খোকা প্রামানিকের ছেলে মোস্তফা(১৯) ও আশরাফ আলীর ছেলে মোহন শেখ(২২) কে আটক করেছে।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, ১৮৬৭ সালের জুয়া আইনে ৪/৬ ধারায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর