ভাষার অকৃত্রিম রূপ ‘আ লিক’ হলেও সভ্য সমাজে সেটাকে নানাভাবে হেয়-তুচ্ছতাচ্ছিল্য করা হয়। শুধু তাই নয়, গ্রাম থেকে শিক্ষা, চাকরি উদ্দেশ্যে তরুণরা যখন শহরে আসেন, তখন পোশাক-চালচলনের সঙ্গে মুখের ভাষাটিও তাকে বদলে নিতে হয়। যদিও আ লিক ভাষাকে ভোলার সুযোগ নেই। মূলত মায়ের ভাষার প্রতি সেই সম্মান দেখিয়েই ‘আ লিক ভাষার লড়াই’ শীর্ষক এক প্রতিযোগিতার আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি ক্লাব ফর ল্যাঙ্গুয়েজ।
শনিবার বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ ও ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ। অনুষ্ঠানে গ্রিন ইউনিভার্সিটিতে অধ্যায়নরত ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আ লিক ভাষায় প্রতিযোগিতা করেন। প্রতিযোগিতায় তারা গান, নাচ ও আবৃত্তিসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক কর্মকা-ে অংশ নেন।
পরে বক্তারা বলেন, আ লিক ভাষা অনেক ক্ষেত্রেই প্রান্তিক ও অশিক্ষিত দরিদ্র জনগোষ্ঠীর ভাষায় পরিণত হয়েছে। অথচ আ লিক ভাষার মধ্যেই ভাষার যথার্থ প্রাণ নিহিত রয়েছে। তাই সেটাকে অবজ্ঞা বা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানে গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, ড. আবুল হোসেন, কে এম ওয়াজেদ কবির, শামিম ম-ল প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি