“পুুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলায় শনিবার (২৬অক্টোবর) সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং ডে’২০১৯ উপলক্ষ্যে থানা চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানায় এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, ডিমলা থানার (ওসি তদন্ত) সোহেল রানা প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য বিবাহ প্রতিরোধে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশী সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এলাকার সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান।
বার্তাবাজার/কে.জে.পি