সারাদেশের ন্যায় “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এ স্নোগান কে সামনে রেখে শেরপুর জেলা সদরে নানা আয়োজনে বর্ণাঢ্য র্যালীর মধ্যে দিয়ে বাংলাদেশ পুলিশ শেরপুর জেলা ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে ২৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়। এ উপলক্ষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি ও বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন।
বর্ণাঢ্য র্যালীতে সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিক সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সুধী মহলসহ কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ ও সদস্যদের অংশ গ্রহণে জেলা শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শেরপুর জেলা পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়।
র্যালী উত্তোর এক আলোচনা সভা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এসম তিনি বলেন, সমাজ থেকে মাদক-জঙ্গীবাদ-সন্ত্রাসমুক্ত দেশ ও সমাজ গড়তে পুলিশের একার পক্ষে এসব অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ ও দমন করা সম্ভব না। তাই কমিউনিটি পুলিশিং এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সমাজের প্রত্যেককে যার যার অবস্থান থেকে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। এছাড়াও তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশ গ্রহণ মূলক সুন্দর সমাজ গঠন এবং মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ অপরাধ দমনে ভূমিকা রেখে সমাজ তথা দেশের উন্নয়নের অবদান রাখতে তাদের এগিয়ে আসার আহ্বান জানান। এদিকে প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের প্রতি লেখা-পড়ার খোঁজ-খবর এবং কোন অপরাধমূলক কর্মকান্ডতে না জড়ায় সেদিকে লক্ষ্য রাখতে দায়িত্বশীল অভিভাবকের ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান এবং এধারা অব্যাহত থাকলে সমাজ ও দেশে মাদকসহ বিভিন্ন অপরাধ প্রবনতা অনেকাংশে কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এসময় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. মোঃ আক্কাছ উদ্দিন ভূঁঞা। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে, নব-নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান ও শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শেরপুর পৌর সভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান (মিতুল), মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আ স ম নূরুল ইসলাম হীরু, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ মাসুদ, শেরপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, শহর কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক কাজী মতিউর রহমান মতি। আলোচনা শেষে পুলিশের পক্ষ থেকে কমিউনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টচার্য্যকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এসময় অন্যানদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, জেলা গোয়েন্দা ডিবি (ওসি) মোঃ মোখলেছুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আমির আলী সরকার, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি