বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশের মতো কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সারা দেশে আজ শনিবার সকাল ১১ থেকে ১১:১০ পর্যন্ত শিক্ষা গুরুর উপর পুলিশের হামলার প্রতিবাদে সকল শিক্ষক এই প্রতিবাদে অংশগ্রহণ করেন।
পাকুন্দিয়ায় ১৯৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা একযোগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
উল্লেখ্য যে গত ২৩ অক্টোবর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকা শান্তিপূর্ণ মহাসমাবেশে শিক্ষকদের উপর পুলিশ ন্যক্কারজনক হামলা চালায়। তাঁদের শহীদ মিনারে ঢুকতে না দিয়ে হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে অনেক শিক্ষক আহত হন। এ হামলা থেকে নারী ও বয়স্ক শিক্ষক ও রেহায় পাইনি। বেশ কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
এতে ফুঁসে উঠে সারা বাংলার শিক্ষক সমাজ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন তার অংশ হিসেবে আজ মুখে কালো কাপড় বেঁধে সারা দেশের শিক্ষক প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
বার্তা বাজার/এস.আর