শেকৃবিতে ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন কৃষি অনুষদের ১ হাজার ২০ শিক্ষার্থী

শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও তাদের মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামীকাল ২০০৩ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত শিক্ষার্থীকে বিকাল ৩.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্রাজুয়েট অর্ডিন্যান্স ২০০৩, রিভাইজড ২০০৫, রিভাইজড ২০০৮ এবং রিভাইজড ২০১৪ এর ধারা ২১ অনুযায়ী ২০০৩ থেকে ২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি লেভেলের ১ম ও ২য় সেমিস্টারের প্রত্যেকটিতে নূন্যতম জিপিএ ৩.৭৫ এবং ২০১৫ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত নূন্যতম জিপিএ ৩.৮০ অর্জনকারী মোট ১,০২০ জন শিক্ষার্থী ডীন’স এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। এ মধ্যে ৫৫২ জন শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছেন। ডীন’স এ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য রেজিস্টার্ড ৫৫২ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশিষ্ট ৪৬৮ জন শিক্ষার্থীর লিস্ট বিজ্ঞাপিত হলে ডীন, কৃষি অনুষদ বরাবর উপরোল্লেখিত মানদন্ড অনুযায়ী মার্কশীটসহ আবেদনপত্র জমা দিয়ে ডীন’স এ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করা যাবে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মোঃ সেকেন্দার আলী, প্রো- ভাইস-চ্যান্সেলর, শেকৃবি, প্রফেসর ড. মো আনোয়ারুল হক বেগ, ট্রেজারার, শেকৃবি, প্রফেসর ড. মো. ফজলুল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর