ঝিনাইদহ জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঝিনাইদহে জেলা কারাগারে নন্দ কুমার দাস (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে জেলার কালীগঞ্জ উপজেলা কুল্লা পাড়া গ্রামের মৃত গোপাল চন্দ্র দাসের ছেলে।

ঝিনাইদহ কারাগারের জেলার নিজাম উদ্দিন জানান, গত ২২ অক্টোবর ডাকাতি মামলায় আদালত নন্দ কুমার দাস কে জেল হাজতে প্রেরণ করে। শনিবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করে। সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসক।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর