ঢাকার সাভার ও আশুলিয়ায় কম্যুনিটি পুলিশিং ডে -২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সাভার উপজেলা পরিষদ মিলনায়তন এবং আশুলিয়ায় শিল্প পুলিশ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাভারে এই দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি এবং আলোচনা সভায় অংশগ্রহন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি, অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার সর্দার মারুফ হোসেন, বিপিএম-পিপিএম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু প্রমুখ।

এদিকে শনিবার সকালে আশুলিয়ার শ্রীপুরে ইন্ডাস্ট্রিয়াল কমিউনিটি পুলিশ ডে-২০১৯ উপলক্ষে শিল্প পুলিশের আয়োজনে এক র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান। আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দমনে পুলিশ কাজ করে যাচ্ছে। পুলিশ বাহিনী এখন দেশের মানুষকে দিনরাত সেবা দিয়ে যাচ্ছে।’
আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন- বিজিএমইএ’র সভাপতি রুবানা হক, শিল্প পুলিশের এ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল আব্দুস সালাম, ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন, সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা, শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামিনুর রহমান প্রমুখ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী ও বিভিন্ন পোশাক কারখানার মালিক এবং শ্রমিক নেতারা।
বার্তাবাজার/কে.জে.পি