কোটালীপাড়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় “পুলিশের সাথে কাজ করি মাদক, জঙ্গি, সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে ২৬ অক্টোবর বেলা ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। কোটালীপাড়া থানা পুলিশ ও কোটালীপাড়া কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত উক্ত আলোচনা সভায় সভা প্রধান ছিলেন- অফিসার ইনচার্জ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এ এস পি (প্রোফেশনাল) শেখ মাহমুদুল ইসলাম, ওসি তদন্ত মোঃ জাকারিয়া, ইউপি সদস্য গাউচ বিশ^াস, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচএম আবুল বাসার, শামীম দাড়িয়া, হান্নান মোল্লা, রিয়াদ শেখ। বক্তারা, সমাজ থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাস সহ সকল ধরনের অপরাধ নির্মূল করার উদ্দেশ্যে থানা পুলিশের সাথে কমিউনিটি পুলিশ কাধে কাধ মিলিয়ে একত্রে কাজ করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন। আরোও উপস্থিত ছিলেন- সেকেন্ড অফিসার আঃ ওয়াদুদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্যা মহিউদ্দিন, থানা অফিসার বৃন্দ, সাংবাদিক, ইউপি সদস্য, বিভিন্ন এলাকা থেকে আগত কমিউনিটি পুলিশ সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর