সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করতে হবে, যাতে ভবিষ্যতে ভোলার মতো ঘটনা না ঘটে।
রাজারবাগ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে পুলিশের নেতিবাচক বিষয় এবং অন্যায় বিচ্যুতির বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের জানাতে নাগরিকদের প্রতি পরামর্শ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। মহানগরের প্রতিটি নাগরিকদের সাথে সদাচারনের জন্য পুলিশ বাহিনীকে পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, পুলিশ এককভাবে নয়, সবাইকে সাথে নিয়ে আইনশৃংখলা রক্ষায়, জঙ্গিদমন, মাদক নির্মূলে কাজ করবে।