আম্পায়ারকে গালি দিয়ে এবার নিষিদ্ধ হলেন নাসির

মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে দুর্ব্যবহার করার শাস্তি হারে হারে টের পাচ্ছেন নাসির হোসেন। প্রথমে নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। এবার সেই শাস্তিতেই তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে এনসিএলের তৃতীয় রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে কক্সবাজারে খেলা হবে না নাসিরের।

চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম স্তরে দ্বিতীয় রাউন্ডের খেলায় রংপুর বিভাগ ও ঢাকা বিভাগের মধ্যকার ম্যাচের চতুর্থ দিনে (২০ অক্টোবর) এলবিডব্লিউর আবেদন করেন রংপুরের লেগস্পিনার তানবীর হায়দার। এতে সাড়া না দেওয়ায় আম্পায়ার আসাদুর রহমানকে অকথ্য ভাষায় গালি দেন নাসির। পরে নাসিরের বিরুদ্ধে ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগে তাৎক্ষণিক শাস্তি হিসেবে নাসিরকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।

যদিও গালি দেওয়ার বিষয়টি অস্বীকার করে নাসির হোসেন বলেছিলেন, ‘আসলে তেমন কিছুই হয়নি। আমি আপিল করেছিলাম। এরপর সামান্য ভুল বোঝাবোঝি হয়েছে। আমি দুঃখিত, আবারো বলছি বিষয়টি একেবারেই ভুল বোঝাবোঝি ছিল। এমন ছোট ছোট ঘটনা হয়ই।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর