সবচেয়ে বেশি ভোট আলেকজান্ডার বো’র

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন মিশা সওদাগর ও জায়েদ খান।

শুক্রবার (২৫ অক্টোবর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৪৪৯। মিশা ও জায়েদ ভোট পেয়েছেন যথাক্রমে ২২৭টি ও ২৮৪টি। সভাপতি পদে মৌসুমী ১২৫টি ভোট পেয়েছেন।

তবে এবারের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আলেকজান্ডার বো। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৩৩৭। কার্যকরী সদস্যপদে নির্বাচন করেছেন এ অভিনেতা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি পদে জয় পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল। তাদের প্রাপ্ত ভোট সংখ্যা যথাক্রমে ৩১১ ও ২৯৩।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর