নোয়াখলীতে র্যালী, আলোচনা, রক্তদান, প্রীতি ফুটবল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশিং ডে উপযাপিত হচ্ছে।
সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে কেক কাটা ও পায়রা উড়িয়ে দিনটির সূচনা হয়। পরে একটি র্যালি পুলিশ সুপারের কার্যালয় থেকে শুরি হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে রক্তদান ও আলোচনাসভা ও বিতর্ক ও চিত্রাংকর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আাওয়ামীলীগ সভাপতি খায়রুল আনম সেলিম, জেলা পরিষদ চেয়ারম্যান ডা জাফর উল্যা, নোয়াখালী পৌরসভার মেয়র শহিদ উল্যা খান সোহেল, সদর উপজেলা চেয়ারম্যান একেএম মামছুদ্দিন জেহান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি কাজী মুহাম্মদ রফিক উল্যা।
বিকেলে প্রেস বনাম পুলিশ প্রতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি