বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালক নিহত

ঢাকার সাভারের আশুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাসেদ হোসেন কালু (৪০) নামের এক রিকশা চালক নিহত হয়েছেন।শনিবার (২৬ অক্টোবর) আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক আশুলিয়া থানার শিমুলিয়া রনস্থল এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে বলে জানা যায়। তিনি শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার গোপ জানান, আজ (শনিবার) সকালে শিমুলিয়া ইউনিয়নের রনস্থল এলাকার মধু মিয়ার গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় রিকশাচালক কালু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর