“পুলিশের সঙ্গে কাজ করি,মাদক-সন্ত্রাস-জঙ্গী মুক্ত দেশ গড়ি” এ স্লোগানে লক্ষ্মীপুরে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে সদর মডেল থানা কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় পাবলিক লাইব্রেরী ও টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে সদর মডেল থানারসামনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।
জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং সেলের যৌথ আয়োজনে প্রধান অতিথির ছিলেন, লক্ষ্মীপুর-৩ সদর সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু,সাধারণ সম্পাদক এ্যডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সরকারী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইন উদ্দিন পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার সার্কেল আনোয়ার হোসেন, কমিউনিটি পুলিশিং আহবায়ক জিয়ালুল হুদা আপলু, সদর থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান মিয়া।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কমিউনিটি পুলিশিং সেলের সদস্য সচিব জাকির হোসেন আজাদ ভূঁইয়ার স লনায় অনুষ্ঠানে সরকারী বেসরকারী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/কে.জে.পি