ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে নানা আয়োজনের মধ্যে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে আজ সকালে শহরের হামদহ এলাকা থেকে একটি র‌্যালী বের করা হয়।

এতে ব্যানার, ফেস্টুন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। ‌এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সংসদ সদস্য আব্দু হাই। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য আব্দুল হাই, তাহজীব আলম সিদ্দিকী সমি, খালেদা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তারা, সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ দুর করতে পুলিশকে সহযোগিতা করার পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর