সারাদিনই ঝরবে ভারী বৃষ্টি

রাজধানীসহ সারা দেশে শনিবার সারাদিনই ঝরবে ভারী বৃষ্টি। সাগরে সৃষ্ট লঘুচাপ উপকূলের দিকে অবস্থান করছে। যার প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে সারা দেশে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানিয়েছে, উপকূলীয় অন্ধ্র প্রদেশ-উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের কারণে সারা দেশেই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরো জানায়, লঘুচাপটির বির্ধতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে শনিবার সন্ধ্যা ৬টা লাগাদ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এসময় দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে অন্যত্র বাড়তে পারে সামান্য।

আগামী ৪৮ ঘণ্টা তথা রোববার সন্ধ্যা নাগাদ বৃষ্টিপাতের এ প্রবণতা ক্রমান্বয়ে কমবে বলে জানানো হয়েছে। আর বুধবার নাগাদ আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর