জাপানিজ সোসাইটি অব ইনহেরিটেড মেটাবোলিক ডিজঅর্ডার’স প্রতিবছর সেরা জাপানিজ তরুণ বিজ্ঞানী নির্বাচন করে থাকে। এবছর বাংলাদেশি তরুণ বিজ্ঞানী ডা. মো. আরিফ হোসেন সেরা বিজ্ঞানী হিসেবে নির্বাচিত হয়েছেন। যা কিনা ৬১ বছরের ইতিহাস ভাঙলো।
গত ২৪ অক্টোবর এ ঘোষণা প্রদান করে সোসাইটি। গত ৬১ বছরের ইতিহাসে কোন নন-জাপানিজকে এই অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়নি।
ডা. আরিফ হোসেন ‘Lysosomal diseases’ এর ‘mechanisms’ এবং ‘treatment’ আবিস্কারের জন্য নির্বাচন হয়েছেন। লাইসোসোম হল কোষের মধ্যে থাকা এনজাইমের থলি যা বৃহৎ অণুগুলোকে ভেঙে ছোট ছোট খণ্ড করে এবং খণ্ডগুলি পুনর্ব্যবহারের জন্য কোষের অন্যান্য অংশগুলিতে প্রেরণ করে। লাইসোসোমাল ডিজিজ বিপাকীয় ব্যধির একটি গ্রুপ, যা লাইসোসোমের কাজের ব্যাঘাতের কারণে ঘটে।
বার্তাবাজার/কেএ