জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চিকিৎসার জন্য জামিন পেয়েছেন। ইমিউন ডিজঅর্ডারে আক্রান্ত হয়ে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। রক্তে প্লেটলেট কাউন্ট আশঙ্কাজনকহারে কমে যাচ্ছে তার। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। খবর আল-জাজিরার।

৬৯ বছর বয়সী নওয়াজ শরিফ দুর্নীতির দায়ে সাত বছরের কারাদণ্ড ভোগ করছেন। অসুস্থ হওয়ার পর তাকে ভর্তি করা হয় লাহোরের একটি সরকারি হাসপাতালে। তার চিকিৎসক জানিয়েছেন, নওয়াজ শরিফের শারীরিক অবস্থা খুবই খারাপ। তিন দিন ধরে তার অবস্থা যা আছে এর থেকে আর খারাপ কিছু হতে পারে না।

ইতোমধ্যে তার শরীরের মধ্যেই রক্তপাত শুরু হয়ে যাওয়ার কথা। অবিলম্বে তার চিকিৎসা শুরু না হলে তিনি মারা যেতে পারেন বলেও সাবধান করা হয়েছে।

এর আগে বাবাকে দেখতে গিয়ে হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তার মেয়ে মরিয়ম নওয়াজও। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তড়িঘড়ি তাকে ওই একই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, রক্তচাপ কমে যাওয়ায় মরিয়ম অসুস্থ হয়ে পড়েছেন। তার শরীর খুব দুর্বল। সাংবাদিকদের মরিয়ম অভিযোগ করেছেন, বাবার চিকিৎসা দূরে থাক তার সাথে কথাও বলতে দেয়া হচ্ছে না তাকে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর