বাসমাশিস বরিশাল অঞ্চলের নির্বাচনে আলাউদ্দিন সভাপতি নির্বাচিত

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরিশাল আঞ্চলিক কমিটির নির্বাচন-২০১৯ এর নির্বাচনে পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক ভিপি, পটুয়াখালী জেলা বাসমাশিস এর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আলাউদ্দিন ২৪০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দী পাপিয়া জেসমিন পেয়েছেন ১৬৮ ভোট। পাপিয়া জেসমিনের চেয়ে ৭২ ভোট বেশী পেয়েছন আলাউদ্দিন।

নির্বাচিত সভাপতি আলাউদ্দিন বরিশাল বিভাগের সকল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন। সবাই দোয়া করবেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর