আজ সাবিলার বিয়ে

বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ছিল তার গায়ে হলুদ। রাজধানী ঢাকার একটি অভিজাত ক্লাবে তার হলুদসন্ধ্যার আয়োজন করা হয়।

শুক্রবার (২৫ অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে এই অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে। পাত্র দীর্ঘদিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহের।

জানা গেছে, নেহাল পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার দেশের বাড়ি চাঁদপুর। বর্তমানে তিনি একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত আছেন। নেহালের বাবা মরহুম আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের কো-অর্ডিনেটর অফিসার।

প্রসঙ্গত, ২০১৪ সালে মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন সাবিলা নূর। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী। সাবিলা অভিনীত প্রথম নাটক ‘ইউ টার্ন’।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর