ঝিনাইদহ মানবাধিকার নাট্য পরিষদের ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“আধাঁর শেষে আলোর দেশে; নতুন ভোরের আলো, দানবেরা সব ধ্বংস হবে থাকবে সবাই ভালো” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধায় প্রতি বছরের ন্যায় দুইদিন ব্যাপি ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্য উৎসবের আয়োজন করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশ মানবধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন পরিদর্শক মিলন কুমার মুখাজি, সিও”র নির্বাহী পরিচালক সামসুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনে সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ আহম্মেদ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর