ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত (ভিডিও সহ)

ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ সন্ধ্যায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের তাজ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামের আতিয়ার হোসেনের ছেলে হাসানুজ্জামান ও নওশের আলীর ছেলে রাশেদুল ইসলাম।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলিপ কুমার সরকার জানান, আজ সন্ধ্যায় মোটর সাইকেল যোগে হাটগোপালপুর থেকে ঝিনাইদহ শহরে আসছিল সদর উপজেলার চুটলিয়া গ্রামের হাসানুজ্জামান ও রাশেদুল ইসলাম। পথে শহরের তাজ ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানুজ্জামানের মৃত্যু হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় রাশেদুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

ভিডিও………..

ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় ২ মোটর সাইকেল আরোহী নিহতবিস্তারিত => http://bartabazar.com/archives/79695

Gepostet von Barta Bazar am Freitag, 25. Oktober 2019

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর