কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন

শুক্রবার ভোরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শিক্ষা অফিসে আগুন লেগে ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বইসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে বিভিন্ন সুত্রে থেকে জানা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কালিহাতী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে চারিদেিক আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল আওয়াল জানান,আগুনে উপজেলার ১৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষকের সার্ভিস বই, ১টি প্রিন্টারসহ আসবাবপত্র পুড়ে গেছে। এত প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর