দীর্ঘসময়ে শেষ হলো না কচুয়া ব্রীজের কাজ, জনদুর্ভোগে সাধারন মানুষ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ০৭ নং দরবেশপুর ইউনিয়নের কচুয়া বাজার সংযোগ সড়ক ও নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সাহাপুর বাজার সংযোগ সড়ক কচুয়া বাজার সংলগ্ন ব্রীজের কাজ দীর্ঘসময়ে শেষ না হওয়ায় জনদুর্ভোগে রয়েছেন লক্ষাধিক মানুষ।

স্কুল, কলেজগামী ছাত্রছাত্রী, ব্যাবসায়ী, সাধারণ জনগনের প্রতিদিনের যাতায়াতের সমস্যা ও দুর্ভোগ যেন বেড়েই চলেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, কচুয়া বাজার টু শাহাপুর সড়কটিতে কচুয়া বাজার সংলগ্ন স্থানে খালের উপর ০২ বছর মেয়াদে নতুন ব্রীজের কাজ শুরু করেন স্থানীয় দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান।

০৬ মাস কাজ করার পর বর্ষার মৌসুমে পানির স্রোতের কারনে কাজ বন্ধ হয়ে যায়। বর্তমানে ব্রীজের কাজ বন্ধ থাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে শাহাপুর বাজারে ও তার আশেপাশে যেতে হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, নতুন ব্রীজের কাজ শেষ করার জন্য ২ বছর সময় দেওয়া হয়। কাজ শুরুর সময় বিকল্প পথের ব্যাবস্থা হিসেবে বাশের সাকো তৈরী করে দেওয়ায় সাইকেল তো দুরের কথা ২ জন মানুষ ১ দিক থেকে আসলে অপর প্রান্তে থাকা পথিককে দাড়িয়ে থাকতে হয়।

কচুয়া বাজার থেকে শাহাপুর বাজার বা তার আশেপাশে পৌছাতে হলে শোষালিয়া গ্রামের ভিতরের ০৩ কিঃমিঃ রাস্তা ও ক্বারি সাহেবের পোলের গোড়া থেকে সাড়ে ৪ কিঃ মিঃ ভাঙা রাস্তা পাড়ি দিয়ে আটঘর হয়ে শাহাপুর বাজার পৌঁছাতে হয়। ব্রীজের সমস্যার পাশাপাশি রাস্তাগুলোর ও বেহাল দশায় মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটছে ও জনজীবন অতীষ্ঠ হয়ে উঠছে।

একটু বৃষ্টি হলেই হাটু সমান পানি হয়ে যাওয়ায় যানবাহনগুলো গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা। এমতাবস্থায় জনদুর্ভোগের কথা চিন্তা করে দ্রুতগতিতে ব্রীজ ও রাস্তা সংস্কার করার জন্য অনুরোধ জানিয়েছেন জনদুর্ভোগে থাকা মানুষগুলো।

স্থানীয় দরবেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ব্রীজের বিষয়ে কোন তথ্য দিতে রাজি না হলেও ১৫ -২০ দিনের মধ্যে পানির স্রোত কমে আসলে ব্রীজের কাজ ও রাস্তার সংস্কার কাজ শুরু করার কথা জানিয়েছেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর