বগুড়ায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু শ্রমিক হত্যা

বগুড়ার কাহালুতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আলাল (১২) নামে এক শিশু শ্রমিককে হত্যা করেছে তারই সহকর্মী যতিন (১৫)। এ ঘটনায় অভিযুক্ত যতিনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মুরইল এলাকার আফরিন জুট মিলে এ ঘটনা ঘটে। নিহত আলাল কাহালুর ঢাকন্তা গ্রামের মোতাহার আলীর ছেলে।

জানা গেছে, আফরিন জুট মিলে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছিল। বেলা ১১টার দিকে সবার অগোচরে শ্রমিক যতিন হাওয়া মেশিনের পাইপ দিয়ে অপর শ্রমিক আলালের পায়ুপথে বাতাস দেয়। এতে আলালের পেট ফুলে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে আলাল মারা যায়।

এদিকে, পুলিশ খবর পেয়ে জুট মিল থেকে যতিনকে গ্রেফতার করে। সে শাজাহানপুর উপজেলার খরনা গ্রামের সন্তোষ কুমারের ছেলে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর