ত্রিশালে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

ময়মনসিংহের ত্রিশালে ধানক্ষেত থেকে মামুন (১৪) নামে এক অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার রামপুর এলাকার কাজিরকান্দা ব্রিজের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মামুন উপজেলার বালিপাড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে। পরিবারে সচ্ছলতা আনতে সে বালিপাড়া রোডে অটো চালাত।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, সকালে ধানক্ষেতে এক কিশোরের গলাকাটা মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর