বিসিবি দাবী মানলেও ক্যাম্পে আসেননি সাকিব

১৩ দফা দাবী নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের ধর্মঘটের অবসান ঘটেছে বুধবার রাতেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের দাবী মেনে নেওয়ার ঘোষণা দিলে এই ধর্মঘটের অবসান ঘটে।

তবে আজ শুক্রবার ভারত সফর উপলক্ষে জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও আসেননি টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে শুরু হয় অনুশীলন ক্যাম্প।

ভারত সফরের স্কোয়াডে থাকা সদস্যরা উপস্থিত থাকলেও আসেননাই অধিনায়ক নিজেই। ওপেনার তামিমের স্ত্রী আয়েশা সিদ্দীকা দ্বিতীয়বার সন্তানসম্ভবা। তাই বোর্ডের কাছে ভারত সফর থেকে বিরতি চেয়েছেন। বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সিরিজ খেলে জাতীয় দলের বাইরে চলে যান তামিম। তার ব্যাক-আপ হিসেবে অনুশীলনে আছেন ইমরুল কায়েস।

ইনজুরির জন্য ছিটকে যাওয়ায় অনুশীলনে অংশ নেননি সাইফউদ্দিন। অবশ্য তিনি এসেছিলেন মাঠে। মুশফিক-রিয়াদদের মাঠে ফেরায় স্বরূপ ফিরে পেয়েছে হোম অব ক্রিকেট শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। মিরপুরে আজ শুক্রবার বেলা তিনটায় শুরু হয়েছে ভারত সফর উপলক্ষে প্রস্তুতি ক্যাম্প। বড় খবর হচ্ছে এই ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব-মিরাজদের নতুন স্পিনগুরু ড্যানিয়েল ভেট্টোরি।

বিশেষ করে বলতে গেলে, ভেট্টোরি যুগে পা রাখল টাইগার স্পিনাররা। ১০০ দিনের চুক্তিতে আজ মিরাজদের নিয়ে কাজ শুরু করেছেন সাবেক কিউই অধিনায়ক।

সকালে ঢাকা পৌঁছে বিকেলেই শিষ্যদের নিয়ে মাঠে নেমেছেন ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্রিকেটের এই সাবেক গ্রেটকে নিয়োগ দিয়েছে দৈনিক প্রায় তিনলাখ টাকা (৩৫০০ ডলারের বেশি) চুক্তিতে। সে ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে ভেট্টোরিই সবচেয়ে দামী কোচ।

একই দিনে ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট ও ব্যাটিং কোচ নীল ম্যাকেঞ্জি। ত্রিদেশীয় সিরিজের পর ছুটিতে গিয়েছিলেন তারা।

জাতীয় দলের এই ক্যাম্প হবে চারদিন। ৩০ অক্টোবর ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সাকিবদের। ৩ নভেম্বর নয়াদিল্লীতে প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে শুরু হবে তিন ম্যাচ সিরিজ। এর পর শুরু হবে ও দুই টেস্টের সিরিজ।

সাকিব আল হাসানের নেতৃত্বে দলে আছেন, তামিম ইকবাল খান, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লা রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

টি-টোয়েন্টি সিরিজের সূচি

*প্রথম টি-টোয়েন্টি ৩ নভেম্বর, অরুন জেটলি স্টেডিয়াম, দিল্লি

*দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ নভেম্বর, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, রাজকোট

*তৃতীয় টি-টোয়েন্টি ১০ নভেম্বর, বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, নাগপুর

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর