বিয়ের সাত দিনের মাথায় সড়কে প্রাণ গেল যুবকের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিয়ের সাত দিনের মাথায় সড়ক দূর্ঘটনায় এনায়েত হোসেন সুজন(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার চর ফকিরা ইউনিয়নে এই দূর্ঘটনা ঘটে।

নিহত সুজন চর ফকিরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাঝি বাড়ির অজি উল্যাহর পুত্র। গত শুক্রবারের সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

তথ্যসূত্র মতে জানা যায়, বিকালে দিকে মোটর সাইকেল চালিয়ে স্থানীয় চাপাশিরহাট বাজারে যাওয়ার সময় মোল্লার দোকান সংলগ্ন এলাকায় পৌছালে সিএনজির সাথে সংঘর্ষ ঘটে।

এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর