সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর গ্রামের নাজমা বেগম(৪২) সৌদি আরবে গিয়ে লাশ হয়ে নিজ জন্মভিটায় ফিরেছে। শুক্রবার ভোরে তার লাশ দেশে আসলে নিজ গ্রামের ইসলাম নগর কবরস্থানে জুম্মাবাদ জানাজা শেষে দাফন করা হয়েছে।
নিহত নাজমা বেগম ওই গ্রামের মৃতঃ দেলোয়ার হোসেনের স্ত্রী এবং ২ সন্তানের জননী। পারিবারিকসূত্রে জানাযায়, দিনমজুর দেলোয়ার হোসেনের মৃত্যুর পর নাজমা বেগম অনেক কষ্টে দুই সন্তান নিয়ে দিনযাপণ করেছেন। সচ্ছল জীবন যাপণের আশায় পার্শ্ববর্তী গ্রামের আদম দালাল ছিদ্দিকের মাধ্যমে সৌদি আরবে হাসপাতালে কাজের ভিসায় পারিজমান নাজমা। সেখানে গিয়ে তিনি বাসা বাড়ির কাজ পান।
জানা যায়, বাসা বাড়ির কফিল(গৃহকর্তা) প্রায় সময় তাকে শারীরিক নির্যাতন করতো। বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়ে গত ২ সেপ্টেম্বর মারা জান।
মারা যাওয়ার প্রায় দুইমাস পর শুক্রবার তার লাশ দেশে আসে। জানা যায় তার আত্বীয় স্বজনের মোবাইলে বাঁচার আকুতি জানালেও ফিরতে হয় তাকে লাশ হয়ে। নিহতের পরিবারে চলছে আহাজারি,শোকের মাতন।
এব্যাপারে ইউপি সদস্য মোঃ রাশেদ খান বলেন, গত একবছর আগে ১ লক্ষ ৮০ হাজার টাকার বিনিময়ে দালাল ছিদ্দিক তাকে সৌদি পাঠায়। সেখানে যে কাজের জন্য নেয়া হয় সে কাজ দেয়া হয়না। সেখানে মালিকের শারীরিক নির্যাতনের ফলে মারা যায় বলে তার ছেলে মারফত শুনেছি।
বার্তাবাজার/এম.কে