মসজিদে নারীদের প্রবেশের বিষয়ে সরকারের প্রতিক্রিয়া চান সুপ্রিম কোর্ট

ভারতের সব মসজিদে নারীদের প্রবেশাধিকারের বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। খবর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের।

শুক্রবার (২৫ অক্টোবর) এই বিষয়ে দেশটির কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়কে একটি নোটিশ পাঠানো হয়েছে সর্বোচ্চ আদালতের এক বেঞ্চের পক্ষ থেকে। তিন সদস্যের এই বেঞ্চে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও আছেন বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজির।

মসজিদে নারীদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা করেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা।
আদালতের কাছে আবেদনে তার দাবি ছিল, দেশের সব মসজিদে প্রবেশাধিকার থেকে নারীদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে।

এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আবেদন করেন তিনি। এই আবেদনের ভিত্তিতেই সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর